সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং - তৃণমূল কংগ্রেসের মিটিং যাওয়ার পথেই আক্রান্ত হলেন এক তৃণমূল কর্মী সমর্থক। শুধু আক্রান্ত নয়,তাকে খুন করারও ষড়যন্ত্র করা হয়েছিল বলে দাবী আক্রান্তের। বরাতছোরে প্রাণে বেঁচে গিয়েছেন মোজাম্মেল সেখ নামে ওই তৃণমূল কংগ্রেস কর্মী।বৃহষ্পতিবার রাতের ঘটনা। ক্যানিংয়ের গোপালপুর পঞ্চায়েতের কচুয়া গ্রামের বাসিন্দা মোজাম্মেল। এদিন রাতে বাড়ি সংলগ্ন এলাকায় একটি কর্মী বৈঠকে যাচ্ছিলেন তিনি। অভিযোগ,সেই সময় তাঁর নিকট আত্মীয় মামাতো ভাইয়েরা তাকে অতর্কিতে আক্রমণ করে। লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। পাশাপাশি মাটিতে ফেলে বেধড়ক মারধর করে। অভিযোগ প্রাণে মেরে ফেলার চক্রান্ত করেছিল তারা। চিৎকার চেঁচামেচি করায় অন্যান্যরা দৌড়ে আসলে আক্রমণকারীরা পালিয়ে যায়।জনাকয়েক প্রতিবেশী ও স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য আক্রান্তকে উদ্ধার করে। চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে আশাঙ্কাজনক অবস্থায় ক্যানিং মহকুমা চিকিৎসাধীন।
ঘটনা প্রসঙ্গে আক্রান্ত মোজাম্মেল জানিয়েছেন, ঈদের আগের দিন পরিবারের বাচ্চাদের সাথে মামাতো ভাইয়েদের বাচ্চারা ঝগড়া হয়েছিল। সেই সময় বাড়িতে চড়াও হয়ে মারধর করেছিল । থানায় অভিযোগ করা হয়েছিল। বৃহষ্পতিবার পার্টির মিটিংয়ে যাচ্ছিলাম। সেই সময় মামাতো ভাই সাবির, সাহেব,মেহেবুব মোল্লারা আমাকে একা পেয়ে রড দিয়ে মাথায় মারে। এমনকি খুন করার ষড়যন্ত্র করেছিল। কোন রকমে প্রাণে বাঁচি। ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছি। অন্যদিকে ঘটনার তদন্তে নেমে পুলিশ একজন কে আটক করেছে।এলাকায় রয়েছে উত্তেজনা।