কালিয়াগঞ্জে বিদ্যালয় জোনাল ক্রীড়া প্রতিযোগিতা

কালিয়াগঞ্জে বিদ্যালয় জোনাল ক্রীড়া প্রতিযোগিতা
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ: দুইদিন ব্যাপী উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ময়দানে অনুষ্ঠিত "জোনাল আন্তঃবিদ্যালয় বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শেষ হলো। জোনাল ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি দিনে সেখানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পূর্বতন ছাত্র তথা রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। আর তিনি ক্রীড়া  প্রতিযোগিতার সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার  তুলে দেন। এদিন দেখা গেল পূর্বতন ছাত্র তথা রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পালকে এই অনুষ্ঠানে যোগ দিয়ে স্কুল জীবনের কিছু স্মৃতি সকলের কাছে তুলে ধরতে। তিনি বিদ্যালয়ের উন্নতি কল্পে সর্বদা পাশে রয়েছেন বলে এদিন জানান। উল্লেখ্য এদিন মঞ্চে অন্যান্যদের মধ্যে সাংসদের পাশে বসে থাকতে দেখা যায় বিদ্যালয়ের সভাপতি তথা কালিয়াগঞ্জ পৌরসভার প্রাক্তন কর্মকর্তা কমল ঘোষ  এবং কালিয়াগঞ্জ পৌরসভার কাউন্সিলর গৌরাঙ্গ দাস।