কৈলাশ মিশ্রের সমর্থনে দেবের রোড শো

কৈলাশ মিশ্রের সমর্থনে দেবের রোড শো

বালিতে তৃণমূল কংগ্রেসের প্রচারে রোড শো করলেন জনপ্রিয় অভিনেতা ও সাংসদ দেব। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ হাওড়ার লিলুয়া এলাকায় ওই বর্ণাঢ্য রোড শো অনুষ্ঠিত হয়। বালি বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৈলাশ মিশ্রের সমর্থনে এদিনের রোড শো শুরু হয় সিলভার জুবিলি হাসপাতালের সামনে থেকে। সেখান থেকে মিছিল পৌঁছায় লিলুয়া ভট্টনগর কুলকামিনী স্কুল পর্যন্ত। সমর্থকদের ভিড় এবং উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। এদিন উপস্থিত জনতার সঙ্গে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন দেব এবং দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার করেন।