বাঁকুড়ায় নির্বাচন কমিশনের মোট ছয় দফা নির্দেশ বাস্তবে রূপান্তরিত করার যৌথ প্রয়াস

বাঁকুড়ায় নির্বাচন কমিশনের মোট ছয় দফা নির্দেশ বাস্তবে রূপান্তরিত করার যৌথ প্রয়াস

১৩ই এপ্রিল,নির্বাচন কমিশনের ছয় দফা নির্দেশকে বাস্তবে রূপান্তরিত করার এক যৌথ প্রয়াসে ততপর বাঁকুড়া জেলা প্রশাসন। আসন্ন নির্বাচনে ছাপা মুক্ত, ঝামেলা মুক্ত ও ভয় মুক্ত ভোট নিশ্চিত করতে সতর্ক জেলা প্রশাসন। এই উদ্দেশ্যে জেলা শাসক অনীশ দাশগুপ্ত পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য এবং কেন্দ্রীয় বাহিনীর ডিস্ট্রিক ফোর্স কো-অর্ডিনেটর সুধাংশু কুমার ১৩ তারিখ সোমবার জেলা শাসকের দপ্তরের সভাগৃহে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। জেলাশাসক এবং পুলিশ সুপার স্পষ্টভাবে জানান সারা জেলা ভয় মুক্ত, ছাপা মুক্ত এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন নিশ্চিত করতে কড়া নজরদারি চালানো হবে এবং কোনরকম বিশৃঙ্খলা সহ্য করা হবে না।