বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান সাঁকরাইলে
সুমন আদক, হাওড়া: হাওড়ার সাঁকরাইলে শক্তিবৃদ্ধি তৃণমূলের। বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করলেন প্রায় তিন শতাধিক কর্মী-সমর্থক। এদের হাতে দলের পতাকা তুলে দেন সাঁকরাইলের তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং প্রাক্তন বিধায়িকা প্রিয়া পাল। জানা গেছে, সাঁকরাইল বিধানসভা এলাকার মানিকপুর, কোলরা-১ ও সারেঙ্গা অঞ্চল থেকে প্রায় তিনশো'র বেশি বিজেপি ও সিপিএম কর্মী-সমর্থক রবিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
admin