আবারও সুন্দরবনে বাঘের দেখা পেলেন পর্যটকরা

আবারও সুন্দরবনে বাঘের দেখা পেলেন পর্যটকরা
সুভাষ চন্দ্র দাশ,সুন্দরবন - আবারও বাঘের দেখা পেলেন একদল পর্যটক। সোমবার পর্যটক দলটি দুপুর নাগাদ যখন জলযানে চেপে সুন্দরবনের গহীণ অরণ্যের পীরখালি নদীখাঁড়িতে ভ্রমণ করছিলেন সেই সময় তাঁরা সুন্দরবনের রয়্যাল বেঙ্গল কে বিভিন্ন ভঙ্গিমায় চাক্ষুস করেন। এমনকি তাঁরা তাঁদের মোবাইলে বাঘ মামা কে বন্দি করেন। উল্লেখ্য সুন্দরবনে ইদানিং প্রতিনিয়ত বাঘের দেখা পাচ্ছেন পর্যটকরা। আর সেই কারণে পর্যটক সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। অপর দিকে সুন্দরবনে বাঘের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে বলে দাবী বনদফতরের। যারফলে প্রতিনিয়ত বাঘের আনাগোনা বেড়ে চলেছে এবং পর্যটকরা ভ্রমণে গিয়ে তা চাক্ষুস করে আনন্দ উপভোগ করছেন।উল্লেখ্য উড়িষ্যার ভুবনেশ্বর ও কলকাতা থেকে ১৬ জনের এক পর্যটক দল এদিন সুন্দরবনে ভ্রমণে গিয়েছিলেন। ভ্রমণের সময় পীরখালি জঙ্গলে তাঁরা বাঘ দেখতে পায়। 
ট্যুর অপারেটর জানিয়েছেন,সুন্দরবন জঙ্গলে প্রতিনিয়ত বাঘের দেখা মিলছে। এদিন উড়িষ্যার ভুবনেশ্বর ও কলকাতার ১৬ জন পর্যটক কে নিয়ে জলযানে চেপে সুন্দরবন ভ্রমণে বেরিয়েছিলাম। পীরখালি জঙ্গলে বাঘের দেখা মেলে। পর্যটকরা আনন্দে উচ্ছ্বাসিত হয়।’