ঘূর্ণিঝড় ও ভরা কোটালের জেরে মৌশনিতে নদীবাঁধে ভয়াবহ ধস, আতঙ্কে রাত জেগে বাঁধ মেরামত গ্রামবাসীদের
নিজস্ব প্রতিনিধি : ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব ও পূর্ণিমার ভরা কোটালের জেরে ফের বিপর্যয়ের আশঙ্কা সুন্দরবনে। দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের মৌশুনি দ্বীপের পয়লাঘেরি এলাকায় চিনাই নদীর বাঁধে ভয়াবহ ধস নামল। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় ৫০ মিটার বাঁধ নদীগর্ভে তলিয়ে যায়। পাশাপাশি আরও প্রায় ১০০ মিটার বাঁধে ফাটল দেখা দেওয়ায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
পরিস্থিতির গুরুত্ব বুঝে বৃহস্পতিবার রাতেই বাঁধ মেরামতির কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন সেচ দপ্তরের আধিকারিক, ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ এবং বিজেপি নেতা নারায়ণ পড়্যা ও গৌরহরি পাত্র।
admin