এসআইআর এপ্রতিবাদে এবারে পথে নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ

এসআইআর এপ্রতিবাদে এবারে পথে  নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ

উত্তম কর্মকার, কুলপি:- এস আই আর এর প্রতিবাদে এবারে কুলপিতে পথে নামল আইএসএফ। এদিন isf কর্মী সমর্থকেরা এস আই আর এর বিরোধিতায় প্রতিবাদ মিছিল করে। এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন isf এর দক্ষিণ চব্বিশ পরগনার জেলার সভাপতি , কুলপি ব্লক আই এস এফ এর সভাপতি সহ অন্যান্য কর্মী সমর্থকেরা। এদিনের এই প্রতিবাদ মিছিল কুলপীর রমজান নগর থেকে শুরু হয়ে কুলপি হসপিটাল হয়ে বিডিও অফিসে শেষ হয়। মূলত isf কর্মী সমর্থকদের দাবি নির্বাচন কমিশন যেভাবে এস আই আর এর নামে সাধারণ মানুষকে হেনস্থা করেছে ও অন্যদিকে এখনো পর্যন্ত বহু মানুষ বিচারাধীন তালিকায় রয়েছে তাদের যতক্ষণ না পর্যন্ত কোন বিচার হচ্ছে ততক্ষণ পর্যন্ত নির্বাচন কোনভাবেই ঘোষণা করা যাবে না। আর তারই প্রতিবাদে এদিনের এই প্রতিবাদ মিছিল বলে জানা যায়। বিষয়টি নিয়ে দক্ষিণ ২৪ পরগনার isf এর জেলার সহ-সভাপতি বাহাউদ্দিন মোল্লা জানায় এস আই আর এর নামে নির্বাচন কমিশন সাধারণ মানুষকে দিনের পর দিন হেনস্থা করেছে এখনো পর্যন্ত এই আতঙ্কে বহু মানুষ প্রাণ হারাচ্ছে বহু মানুষের নাম বিচারাধীন তালিকাতে রয়েছে যতক্ষণ না নির্বাচন কমিশন প্রত্যেকটি মানুষের ভোটাধিকারের অধিকার দিচ্ছে ততদিন পর্যন্ত নির্বাচন কোনভাবেই ঘোষণা করা যাবে না, নির্বাচন কমিশনের এই স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে আই এস এফ নেতৃত্ব।এস আই আর এর প্রতিবাদে এবারে পথে নামল নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ।