কেন্দ্রীয় বাজেট ২০২৬-এ স্থান পেল তরুণদের চিন্তাভাবনা
কলকাতা ৩ ফেব্রুয়ারি, ২০২৬: কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামন তাঁর কেন্দ্রীয় বাজেট ২০২৬–এর ভাষণে জানান, বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়লগ (VBYLD) ২০২৬–এ উপস্থাপিত একাধিক চিন্তাভাবনা ও প্রস্তাব এ বছরের বাজেটে গৃহীত বেশ কিছু গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্তের ক্ষেত্রে অনুপ্রেরণা জুগিয়েছে। তিনি বলেন, এর মাধ্যমে অংশগ্রহণমূলক শাসনব্যবস্থা, যুবনেতৃত্বের বিকাশ এবং অন্তর্ভুক্তিমূলক নীতিনির্ধারণের প্রতি কেন্দ্রীয় সরকারের অঙ্গীকার সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রকের উদ্যোগে আয়োজিত বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়লগ ২০২৬–এ সারা দেশ থেকে নির্বাচিত তরুণরা প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রিসভার শীর্ষ সদস্যদের সামনে তাঁদের উদ্ভাবনী ও ভবিষ্যৎমুখী চিন্তাভাবনা তুলে ধরেন। এই প্রস্তাবগুলির বহু অংশই কেন্দ্রীয় বাজেট ২০২৬–এ প্রতিফলিত হয়েছে, যা ভারতের উন্নয়নের পথ নির্ধারণে যুবসমাজের ক্রমবর্ধমান অংশীদারিত্বের প্রমাণ।
জাতীয় মঞ্চে পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব
জাতীয় স্তরে নির্বাচিত যুব নেতাদের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে স্থান পেয়েছেন, শ্রী রীতম ভট্টাচার্য, মাই ভারত স্বেচ্ছাসেবক এবং শ্রী দীপায়ন সুন্দর ঘোষ, মাই ভারত–এনএসএস স্বেচ্ছাসেবক।
admin