সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং - মঙ্গলবার সন্ধ্যায় মহা সাড়ম্বরে ক্যানিং পশ্চিম বিধানসভার বিধায়ক পরেশরাম দাস এর হাত ধরে ক্যানিংয়ের চাঁদমুনি বৃদ্ধাশ্ম সংলগ্ন এলাকায় ক্যানিং মহকুমার এলাকায় সর্বোচ্চ বৃহত্তম হনুমান মূর্তির প্রাণ প্রতিষ্ঠিত হল।যা সমগ্র দক্ষিণ ২৪ পরগনা জেলা সুন্দরবন তথা ক্যানিংয়ের বুকে অনন্য এক বিরল দৃষ্টান্তের নজীর । উল্লেখ্য বিগতে দিনে বিধায়ক পরেশরাম দাসের উদ্যোগেই ক্যানিংয়ের লর্ড ক্যানিংয়ের বাড়ি সংলগ্ন এলাকায় গড়ে উঠেছিল ‘চাঁদমনি বৃদ্ধাশ্রম’। যা ইতিমধ্যে আন্তর্জাতিক স্তরে খ্যাতি লাভ করেছেে। সেই চাঁদমনি বৃদ্ধাশ্রম এর পাশেই দীর্ঘাকায় ৩৩ ফুট উচ্চতার হনুমান মূর্তির প্রাণ প্রতিষ্ঠিত হয়।এদিন হনুমান মূর্তি প্রতিষ্ঠা ও পুজো উপলক্ষ্যে উপস্থিত ছিলেন ক্যানিং ১ বিডিও নরোত্তম বিশ্বাস,ক্যানিং ১ পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম দাস,ক্যানিং ১ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অরিত্র বসু,মাতলা ১ পঞ্চায়েত প্রধান স্বপ্না দাস সহ অন্যান্য বিশিষ্টরা। এছাড়াও ছিলেন এলাকার হাজার হাজার ভক্তবৃন্দ।