চিনপাই গ্রামে লোক স্বাস্থ্য মেলা

চিনপাই গ্রামে লোক স্বাস্থ্য মেলা

নিজস্ব প্রতিনিধি,সিউড়ি -কনসোর্টিয়াম ফর রুরাল হেলথ কেয়ার প্রোভাইডার ওয়েলফেয়ার পরিচালনায় ২৬ জানুয়ারি চিনপাই একনং প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে লোক স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হলো । মেলায় এগারোটা স্টল রয়েছে যেখানে রক্ত পরীক্ষা,সুগার পরিমাপ সহ স্বাস্থ্য পরীক্ষা করা হয় । লিভার ফাউন্ডেশনের অভিজিৎ চৌধুরী বলেন, "এখন মানুষ বিভিন্ন রোগে ভুগছে । লোক স্বাস্থ্য মেলা যেখানে ফুচকা চাওমিনের স্টল নেই আছে শুধু স্বাস্থ্য শিবির ।" পশ্চিমবঙ্গ বিঞ্জান মঞ্চের উদ্যোগে কুসংস্কার বিরোধী নাটক মঞ্চস্থ করা হয় ।