চুঁচুঁড়ায়  প্রচারে বেরিয়ে আপ্লুত বিজেপির প্রার্থী সুবীর নাগ 

চুঁচুঁড়ায়  প্রচারে বেরিয়ে আপ্লুত বিজেপির প্রার্থী সুবীর নাগ 
মলয় সুর , হুগলি, মানুষের ভালোবাসা পাচ্ছি ঈশ্বরকে ধন্যবাদ, প্রচারে বেরিয়ে এমনই উপলব্ধি হুগলি চুঁচুঁড়া বিধানসভার বিজেপি প্রার্থী ভূমিপুত্র সুবীর নাগের। সোমবার চুঁচুঁড়া পৌরসভার অন্তর্গত ওয়ার্ডগুলিতে বাড়ি বাড়ি প্রচার সারেন তিনি। প্রচারের সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের অভাব অভিযোগ ও সমস্যার কথা শোনেন। পরে সুবীর বাবু বলেন, আমি পেশাদার রাজনীতিবিদি, তবে প্রচারে বেরিয়ে মানুষের কাছ থেকে যে আন্তরিক সাড়া পাচ্ছি তাতে আমি আপ্লুত। সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থনই আমাকে আরো দায়িত্বশীল করে তুলেছে বলে মনে করি। তিনি আরও বলেন, মানুষের যে ভালোবাসা পাচ্ছি তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। এই ভালোবাসার মর্যাদা রাখার চেষ্টা করব। প্রচারের সময় তাঁর সঙ্গে দলের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। চুঁচুঁড়া বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। আর সেই সুবাদেই নতুন করে জল্পনার জন্ম দিলেন বিজেপির চুঁচুঁড়া পেয়ারা বাগানের ভূমিপুত্র প্রার্থী সুবীর নাগ। তাঁর দাবি, চুঁচুঁড়ার মানুষ ও সমর্থকদের সমর্থন এবার তাঁর ঝুলিতেই থাকবে। ইতিমধ্যেই  এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে তিনি জোরালো দাবি করেন  পঞ্চাশ  হাজার ভোটে জিতবেন । এলাকায় রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে। এই বিধানসভায় বিজেপি, তৃণমূল ও বামফ্রন্ট তাদের প্রার্থী দিয়েছে। এখানে তৃণমূল কংগ্রেসের বহিরাগত দেবাংশু ভট্টাচার্য লড়ছেন। ভোটের আগে তৃণমূল কংগ্রেসের অন্দরে মতবিরোধ প্রকাশ্যে এল। একদিকে নাম না করে প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারকে তীব্র ভাষায় আক্রমণ শানালেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। চুঁচুঁড়ায় এক সভা থেকে রচনা বলেন, গত ১৫ বছরে মানুষ বঞ্চিত হয়েছে, আমরা পাঁচ বছরে দেখিয়ে দেব যা এতদিন হয়নি। দেবাংশু বলেন, তৃণমূল কংগ্রেস একটি পরিবার, সেখানে মতানৈক্য থাকতেই পারে। ভোটের মুখে চুঁচুঁড়ায় তৃণমূলের অন্দরের এই প্রকাশ্যে বাকযুদ্ধ রাজনৈতিক মহলে যথেষ্ট কুরুচিপূর্ন ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে।