জিএমআইটি, বারুইপুরে ট্রাই-এর গ্রাহক সচেতনতা কর্মসূচি
এই অনুষ্ঠানে সাধারণ মানুষ, সকল টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থার প্রতিনিধিরা এবং বিশিষ্ট অতিথিরা অংশগ্রহণ করেন। জিএমআইটি-এর রেজিস্ট্রার ডক্টর নিবেদিতা মুখোপাধ্যায় বানিক প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গের সাইবার সেন্টার অফ এক্সেলেন্স-এর সাইবার বিশেষজ্ঞ শ্রী শুভেন্দু চক্রবর্তী বিশেষ অতিথি হিসাবে অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীদের স্বাগত জানিয়ে ট্রাই-এর কলকাতার আঞ্চলিক দফতরের যুগ্ম উপদেষ্টা শ্রী অসীম দত্ত ভারতে টেলিকম পরিষেবা পরিচালনায় প্রযোজ্য আইনগত কাঠামো ব্যাখ্যা করেন এবং ক্রেতাদের স্বার্থ রক্ষায় ট্রাই-এর ভূমিকা ও দায়িত্বের কথা তুলে ধরেন। ভ্যালু অ্যাডেড সার্ভিস, অননুমোদিত বাণিজ্যিক যোগাযোগ, মোবাইল নম্বর পোর্টেবিলিটি, অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা, ট্যারিফ ও ডেটা পরিষেবা সংক্রান্ত ক্রেতাকেন্দ্রিক বিধিবিধান সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়। পাশাপাশি, গ্রায়কদের ক্ষমতায়নের জন্য ট্রাই-এর মোবাইল অ্যাপ্লিকেশন ও পোর্টাল ব্যবহারের বিষয়েও আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সাইবার প্রতারণা প্রতিরোধ এবং টেলিকম দফতরের সঞ্চার সাথী পোর্টাল সম্পর্কেও উপস্থাপনা দেওয়া হয়। এই পর্বে চক্ষু, সিইআইআর এবং ট্যাফকপ-এর মতো বিভিন্ন সরঞ্জাম নিয়ে আলোচনা করা হয়। সবশেষে, অংশগ্রহণকারীদের প্রশ্নের উত্তর দেন ট্রাই এবং টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থার আধিকারিকরা।
admin