পূণ্যার্থীদের জন্য আলাদা প্ল্যাটফর্ম

পূণ্যার্থীদের জন্য আলাদা প্ল্যাটফর্ম

প্রীতম দাস : গঙ্গা সাগর মেলা উপলক্ষ্যে ২ জানুয়ারি এক সাংবাদিক সম্মেলনে শিয়ালদহের ডিভিশনাল - রেলওয়ে ম্যানেজার জানালেন, 'বিগত কয়েক বছরের প্রেক্ষিতে ২০২৬ এর মেলায় ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা - হয়েছে। ২৩ টি ট্রেন চলবে মেলার দিনগুলিতে। ১০ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি শিয়ালদহ থেকে ১৮টি বিশেষ ট্রেন চালানো হবে। পূণ্যার্থীদের সুবিধার্থে শিয়ালদহ ১৫ এবং ১৬ নং প্ল্যাটফর্ম থেকে শুধুমাত্র গঙ্গাসাগরের উদ্দেশ্যে ট্রেন ছাড়বে। এছাড়া, নামখানা এবং কাকদ্বীপ থেকে ফিরতি ট্রেনের নির্দিষ্টভাবে ২নং প্ল্যাটফর্ম রাখা হয়েছে। প্রত্যেক ১ ঘণ্টা অন্তর যাতায়াতের ট্রেন ছাড়বে সেকারণে সব জায়গাতেই থাকছে পূণ্যার্থীদের অপেক্ষা করার বিশেষ জায়গা সেখানেই রেল কর্তৃপক্ষ পৌঁছে যাবে টিকিট নিয়ে সেখান থেকেই যাত্রীরা টিকিট কাটতে পারবে। ওষুধ এবং ফার্স্ট এড সহ পর্যাপ্ত বায়ে। টয়লেটের ব্যবস্থা হচ্ছে।'

এছাড়াও রেল কর্তৃপক্ষের তরফ থেকে ৪০০ আরপিএফ মোতায়েন করা হবে। তারা বিশেষত নজর রাখবে ভিড় নিয়ন্ত্রণে। ট্রেনে বেশি ভিড় করতে দেওয়া হবে না এবং ট্রেন খালি করে প্ল্যাটফর্ম যাত্রীশূন্য করার পরেই অপেক্ষারত যাত্রীদের ট্রেনে ওঠানো হবে। আরপিএফের সাথে থাকছে স্কাউট এবং সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবকেরা। মেলার ক'দিন বাবুঘাট, প্রিন্সেপঘাট, বালিগঞ্জ, দক্ষিণেশ্বর স্টেশনগুলিতে বিশেষ নজরদারিরও ব্যবস্থা করা হয়েছে।