সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং : বাইক-লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল বাইক চালকের। মৃতের নাম সীতাংশু প্রধান(৫১)। মৃতের বাড়ি গোসাবার বালি হাটখোলা সংলগ্ন বালি মধ্যপাড়া এলাকায়।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে,সোমবার সকালে সুধাংশু প্রধান বাইক চালিয়ে ক্যানিংয়ের দিকে আসছিলেন।সেই সময় বাসন্তীর ভাঙনখালি ইটভাটা এলাকায় একটি বালির লরি বাইক চালককে সজোর ধাক্কা দেয়। বাইক থেকে ছিটকে পড়েন ওই ব্যক্তি।রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে যন্ত্রনায় কাৎরাতে থাকে। স্থানীয়রা ঘটনাস্থলে দৌড়ে যায়। সহৃদয় আজিবর সেখ ও ছবেদালি সেখ নামে স্থানীয় দুই ব্যক্তি রক্তাক্ত বাইক চালক কে উদ্ধার করে। চিকিৎসার জন্য তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। তবে শেষ রক্ষা হয়নি। মৃত্যু হয় বাইক চালকের। ক্যানিং থানার পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য নিয়ে যায়। অন্যদিকে সাত সকালে এমন দুর্ঘটনার খবর বালি গ্রামে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে।