বেহাল ভগ্নাদশায় রাস্তা
নিজস্ব প্রতিনিধি,সিউড়ি - দুবরাজপুর ব্লকের চিনপাই গ্রামপঞ্চায়েতের চিনপাই ব্যাঙ্ক মোড় থেকে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের জলাধার হয়ে রাজনগর যাবার রাস্তার বেহাল দশা । এলাকার মানুষের অভিযোগ, বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের নীল নির্জন জলাধার যাওয়ার প্রধান রাস্তাটি বর্তমানে পিচ উঠে পাথর বেরিয়ে গেছে । সারাবছর দূরদূরান্ত থেকে বহু মানুষ নীল নির্জন জলাধারে দেখতে আসে । এছাড়াও শীতকালে ওই জলাধারে পিকনিক করতে উপচে পড়ে ভিড় । বীরভূম জেলার বিখ্যাত পাথরচাপুড়ি দাতাবাবার মাজার । চৈত্র মাসে সেখানে মেলা বসে । সেই মেলা দেখতে দূরদূরান্ত থেকে লক্ষ লক্ষ মানুষজন এই রাস্তা দিয়ে চারচাকা গাড়ী করে যাতায়াত করে । জাতীয় সড়ক বাদ দিয়ে চিনপাই ব্যাঙ্ক মোড় থেকে হাজরাপুর, জামথলিয়া,পারুলিয়া হয়ে খুব কম সময়ে রাজনগর হয়ে ঝাড়খন্ড পৌঁছে যাওয়া যায় ওই রাস্তা দিয়ে । রাস্তাটি এলাকার মানুষের খুব নির্ভরযোগ্য । স্কুল কলেজ হাসপাতাল যেতে এই রাস্তা দিয়ে অটো, চারচাকা,টোটো,বাইক সহ অন্যান্য যানবাহন যাতায়াত করে এলাকার মানুষ । ১৪নং জাতীয় সড়কে যানজট হলে বাস,লরি এই রাস্তা দিয়ে যাতায়াত করে ।
admin