ব্যবসায়ী সমিতির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবির
সুমন আদক, হাওড়া: আপৎকালীন রক্তের প্রয়োজন মেটাতে মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রে "হাওড়া-১ নেতাজি সুভাষ রোড ব্যাবসায়ী সমিতি" এর উদ্যোগে রবিবার সকালে ৭ম বর্ষ স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এর পাশাপাশি চক্ষু পরীক্ষা শিবির, বিনামূল্যে চশমা বিতরণ ও চক্ষু অপারেশন এর জন্য চিহ্নিতকরণের কর্মসূচি নেওয়া হয়। অনুষ্ঠানটির আয়োজন করা হয় সমিতির নবনির্মিত ভবনে। অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। উপস্থিত ছিলেন শ্যামল মিত্র, ডাঃ সুজয় চক্রবর্তী, শৈলেশ রাই, ব্যবসায়ী সমিতির সভাপতি অলোক আঢ্য প্রমুখ। ব্যবসায়ী সমিতির সম্পাদক সুদীপ পোল্ল্যে জানান, এই শিবিরে ৭৫ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। চক্ষু পরীক্ষা শিবিরে অংশ নেওয়া শতাধিক জনের মধ্যে ৪৫ জনকে চক্ষু অপারেশন এর জন্য এদিন চিহ্নিত করা হয়। বাকিদের চশমা প্রদানের জন্য চিহ্নিত করা হয়েছে।
admin