সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং - শনিবার থানার পিছনে পুলিশ আবাসনের মধ্যেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছিল থানার মহিলা হোমগার্ড গুলজান পারভীন মোল্লা ওরফে রেশমী(২২) দেহ। সেই ঘ্টনায় মৃতার পরিবারের লোকজন রবিবার ক্যানিং থানার সাব-ইন্সপেক্টর সায়ন ভট্টাচার্যের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত সাব ইন্সপেক্টরের নামে খুনের মামলা রুজু করেছে। অভিযুক্ত কে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ঘটনা তদন্তের জন্য বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার(জোনাল) রুপান্তর সেনগুপ্তের নেতৃত্বে ছয় সদস্যের একটি সিট গঠন করা হয়েছে। এছাড়াও অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে পুলিশের তরফে। এমনকি ওই এসআই এর উত্তর ২৪ পরগণার স্বরুপ নগরের বাড়িতে পুলিশ হানা দেয়। খোঁজ মেলেনি। এমনকি ফোন ও বন্ধ। অভিযুক্ত ফেরার।
ঘটনায় অভিযুক্ত ধরা না পড়ায় ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলনের জন্য পথে নেমে পড়েছেন। বুধবার দুপুরে এসইউসিআই দলের শাখা সংগঠন ‘এ আই ডি ওয়াই ও ,এ আই ডি এস ও , এ আই এম এস এস ’ সংগঠনের পক্ষ থেকে এক প্রতিবাদ বিক্ষোভ মিছিল হয়। এদিন ক্যানিং বাস ষ্ট্যান্ড থেকে ক্যানিং থানা পর্যন্ত মিছিলে অংশ গ্রহণ করে সংগঠনের কর্মী সমর্থকেরা।এমনকি থানার সামনে দীর্ঘক্ষণ চলে অবস্থান বিক্ষোভ ।
অবস্থান বিক্ষোভ থেকে দাবি করা হয়,রাজ্যের কোথাও মহিলাদের কোন নিরাপত্তা নেই। থানার মধ্যেই পুলিশ আবসনে মহিলা হোমগার্ডের মৃত্যুর ঘটনা সকলকেই হতবাক করেছে। যে বা যারা এই ঘটনার সাথে যূক্ত,তাদের কে অবিলম্বে গ্রেফতার করতে হবে। আইনি ভাবে কঠোর সাজা দেওয়ার ব্যবস্থা করতে হবে। যে পুলিশ প্রশাসন নিরাপত্তা দেবে তাদের কাছে কি ভাবে এমন অমানবিক ঘটনা ঘটে। ক্যানিং থানার ঘটনা নিয়ে ধামা চাপা দিলে হবে না। ঘটনার সঠিক তথ্য সামনে আনতে হবে পুলিশ প্রশাসন কে। ’
অবস্থান বিক্ষোভের পর এক প্রতিনিধি দল ক্যানিং থানার আইসির সাথে সাক্ষাৎ করেন। অভিযুক্তদের যাতে দ্রুত গ্রেফতার করা হয়, সেই মর্মে একটি লিখিত অভিযোগ পত্র তুলে দেয়।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0
admin