তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুর: রায়গঞ্জে ভারত সরকারের পেট্রোলিয়াম মন্ত্রকের "ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (বি.পি.সি.এল)-এর সহায়তায় রায়গঞ্জ বিধানসভার মহিলাদের দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ-এর মাধ্যমে স্বনির্ভর করানোর উদ্দেশ্যে রবিবার রায়গঞ্জে সেলাই মেশিন প্রদান করা হলো। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল সমস্ত মহিলাদের হাতে সেলাই মেশিন তুলে দেন। পাশাপাশি তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন আজকের দিনে মহিলারা কোন অংশেই কম নয়। মহিলারা নিজের পায়ে দাঁড়িয়ে আজ নিজেরাই স্বনির্ভর হচ্ছেন। সংসারে আর্থিক সচ্ছলতা তারা ফিরিয়ে আনছেন। এই অনুষ্ঠানটিকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ ছিল রায়গঞ্জ বিধানসভার মহিলাদের মধ্যে।