রুট অমান্য করায় ৯ বাস মালিককে শোকজ
নিজস্ব প্রতিনিধি- রুট থাকা সত্ত্বেও অধিকাংশ বেসরকারি আসানসোল ও বর্ধমান বাস চিনপাই গ্রামের ভেতর দিয়ে না গিয়ে চিনপাই হাইরোড দিয়ে চলে যাচ্ছে - বেশ কিছুদিন ধরে পরপর অভিযোগ পেয়ে নড়েচড়ে বসলেন বীরভূম জেলা পরিবহন আধিকারিক । ১২ ফেব্রুয়ারি ৯ বাসমালিককে শোকজ করেন জেলা পরিবহন আধিকারিক । সিউড়ি মহকুমার চিনপাই গ্রামপঞ্চায়েতের চিনপাই, নারায়নপুর,এলেমা,কলোনি, তাপাসপুর,বিশালপুর, রাধামাধবপুর,আলালচক, আলিপুর সহ একাধিক গ্রামের বাসিন্দারা চিনপাইয়ে বাস ধরে বিভিন্নস্থানে যাতায়াত করে । পানাগড়, ইলামবাজার,বোলপুর, ভীমগড়,সিউড়ি,পাঁচড়া, দুবরাজপুর,পান্ডবেশ্বর সহ একাধিক জায়গা থেকে চাকরিসূত্রে চিনপাই গ্রামে আসেন । মুথাবেড়িয়া,সগড়, বাঁধেরশোল,কচুজোড় সহ একাধিক গ্রাম থেকে ছাত্রছাত্রীরা চিনপাই গ্রামের বিদ্যালয়ে পঠনপাঠন করতে আসে । একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়,একটি জুনিয়র বালিকা বিদ্যালয়,চারটি প্রাথমিক বিদ্যালয়,একটি শিশু শিক্ষাকেন্দ্র,গ্রামীণ ব্যাংক,অঙ্গনাওয়াড়ী কেন্দ্র, গ্রামপঞ্চায়েত কার্যালয়, গ্রামীণ গ্রন্থাগার চিনপাই গ্রামে অবস্থিত । রুট থাকা সত্ত্বেও অধিকাংশ আসানসোল ও বর্ধমান বাস চিনপাই গ্রামের ভেতর দিয়ে না গিয়ে চিনপাই হাইরোড দিয়ে চলে যাচ্ছে । ফলে গ্রামবাসীরা থেকে আরম্ভ করে কর্মসূত্রে চিনপাই গ্রামে আসা মানুষজন এমনকি পড়ুয়ারা পর্যন্ত সমস্যায় পড়ছে । সিউড়ি বাসস্ট্যান্ডে সকাল ৮:২০ ছেড়ে আসানসোলগামী শতাব্দী (সাইথিয়া) ২৬ জানুয়ারি চিনপাই গ্রামের ভিতর দিয়ে না গিয়ে চিনপাই উচ্চ বিদ্যালয় এবং চিনপাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জাম্বুনি বাসস্ট্যান্ডে নামিয়ে দেয় বলে অভিযোগ । ৩১ জানুয়ারি চিত্তরঞ্জনগামী বাবুজী বাস সিউড়ি বাসস্ট্যান্ড থেকে প্যাসেঞ্জার তুলে সকাল ১১:৫০ নাগাদ চিনপাই ঢুকবে না বলে সিউড়ি পেট্রোল পাম্পে নামিয়ে দেয় বলে অভিযোগ । বাসগুলো চিনপাই গ্রামের ভেতর দিয়ে না গিয়ে চিনপাই হাইরোডে নামিয়ে দেয় ফলে হাইরোড থেকে হেঁটে আসতে হয় । বেশ কিছুদিন ধরে এইবিষয়ে অভিযোগ পাচ্ছিলেন জেলা পরিবহন আধিকারিক । ১২ ফেব্রুয়ারি ৯ বাসমালিককে শোকজ করেন জেলা পরিবহন আধিকারিক । এই নয়টি বাস হলো - সাইথিয়া- আসানসোল পূজা (WB534838),সাইথিয়া- আসানসোল শতাব্দী (WB29A7495),নলহাটি- আসানসোল চাঁদনি (WB531045),কীনাহার- আসানসোল প্রীতি (WB53/5625),চিত্তরঞ্জন- সিউড়ি নারায়নী (WB37D9753), আসানসোল-জঙ্গীপুর বাবুজী (WB53A7496),
রামপুরহাট-আসানসোল শতাব্দী (WB531564),
আসানসোল-বহরমপুর নিত্যানন্দ (WB15C9773) এবং আসানসোল-বহরমপুর শতাব্দী (WB37C0111) । ৭ দিনের মধ্যে শোকজের উপযুক্ত জবাব না পেলে "মোটর ভেহিক্যালস অ্যাক্ট - ১৯৮৮" অনুযায়ী বাসগুলোকে সাসপেন্ড এমনকি রুট বাতিল করা হবে বলে উল্লেখ করা হয়েছে । এতোকিছুর মধ্যেও এখনো আসানসোল-বীরচন্দ্রপুর- রামপুরহাট শতাব্দী,সিউড়ি- বর্ধমান অভিযান,সিউড়ি- আসানসোল রয়্যাল বুলেট-২ বাস আসানসোল যাওয়া এবং সিউড়ি ফেরার সময় চিনপাই হাইরোড দিয়ে চলে যাচ্ছে । আসানসোল যাওয়ার সময় আসানসোল- সাইথিয়া মা কল্যানেশ্বরী, চিত্তরঞ্জন-সিউড়ি বর্তমান, চিত্তরঞ্জন-সিউড়ি যুগান্তর, সাইথিয়া-আসানসোল ড্রিম গার্ল চিনপাই হাইরোড দিয়ে চলে যাচ্ছে । অভিযোগ পেয়ে ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর চিনপাই মোড়লপুকুরের ১৪ নং জাতীয় সড়কে এসে সরজমিনে তদন্ত করে চিনপাই না ঢোকার জন্য বেশ কিছু বাসকে জরিমানা করে রুট থাকা সমস্ত বেসরকারি আসানসোল ও বর্ধমান বাসগুলোকে চিনপাই গ্রামের ভেতর দিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন তৎকালীন জেলা পরিবহন আধিকারিক অমিয় কুন্ডু । ২০২০ সালে করোনা পরবর্তী সময় থেকে বেসরকারি বাসগুলো এইরকম করছে বলে দাবি চিনপাই গ্রামের বাসিন্দাদের ।
admin