শিলিগুড়িতে বামফ্রন্টের সাংবাদিক সম্মেলন!
শিলিগুড়ি; সামনে বিধানসভা নির্বাচন। শিলিগুড়ি বিধানসভা নির্বাচনে জমজমাট লড়াই হতে চলেছে মনে করছে রাজনৈতিক মহল। তৃণমূল বিজেপির মত জোরদার নির্বাচনী প্রচারে নেমেছে বামফ্রন্ট। এবারে শিলিগুড়ি বিধানসভা আসনে বামফ্রন্টের প্রার্থী হয়েছেন শরদিন্দু চক্রবর্তী। জোরদার নির্বাচনী প্রচার চালাচ্ছে বামফ্রন্ট। এদিন বামফ্রন্টের একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বামফ্রন্টের বিশিষ্ট নেতৃত্ববৃন্দ, (অশোক ভট্টাচার্য ,সমন পাঠক, শিলিগুড়ি বিধানসভা আসনে বামফ্রন্ট প্রার্থী বামফ্রন্ট প্রার্থী শরদিন্দু চক্রবর্তী)। সাংবাদিক বৈঠকে বামফ্রন্ট প্রার্থী শরদিন্দু চক্রবর্তী জানান নির্বাচনী প্রচার করতে যেখানেই তারা যাচ্ছেন প্রচুর সাড়া পাচ্ছেন। তরুণ প্রজন্ম পাশাপাশি মহিলাদের কাছ থেকেও বিপুল সারা পাচ্ছেন বলে জানান।
admin