সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং - শেষ হল বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযগিতা।বুধবার ঘুটিয়ারী শরীফের গাঁতী জে পি মেমোরিয়াল স্কুল(উচ্চ মাধ্যমিক) ও আল জামিয়েতুল হামিদীয়া (ইউপি) দুটি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন বিশিষ্ট কবি সাহিত্যিক কল্যাণ সরকার।অন্যান্য বিশিষ্টবদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাননুর হোসেন মন্ডল,শিক্ষক নূর হোসেন মন্ডল,বিশিষ্ট চিকিৎসক হাসান আলি সয়দার,আই এন টি টি ইউ সি’র সভাপতি খালেক সরদার সহ অন্যান্য বিলিষ্টরা।গাঁতী সাব সেন্টার ময়দানে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় দুটি বিদ্যালয়ের প্রায় ৬০০ ছাত্রছাত্রী দৌড়,লংজাম্প,হাইজাম্প,ফ্রগ ব্যালেন্স,বস্তা দৌড়া,মশাল দৌড়,চামচ গুলি, অংক দৌড় সহ বিভিন্ন বিভাগে অংশ গ্রহণ করে। এছাড়াও শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের জন্যও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা নাগাদ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ রুপসজ্জা অনষ্ঠিত হয়।প্রতিযোগিতা শেষে কৃতিদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয় সফল প্রতিযোগিদের হাতে।
ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কে শিক্ষক নূর হোসেন মন্ডল জানিয়েছেন, ‘পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের মানসিক বিকাশ ও সুস্থ শরীর গঠনের জন্য এমন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন। যেকোন ক্রীড়া প্রতিযোগিতা মানসিক বিকাশ ঘটায় এবং শরীর কে সুঠাম করে তোলে। ছাত্র ছাত্রীরা আমাদের ভবিষ্যত প্রজন্ম। তারা যাতে সুস্থ এবং সুঠাম দেহের অধিকারী হতে পারে তার জন্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছাড়াও অন্যান্য দিন বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিভিন্ন ক্রীড়ার প্রশিক্ষণ দেওয়া হয়। ’