সেমিস্টারের মাধ্যমে শুরু হওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন নির্বিঘ্নে সম্পন্ন

সেমিস্টারের মাধ্যমে শুরু হওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন নির্বিঘ্নে সম্পন্ন

সজল দাশগুপ্ত, শিলিগুড়ি: সেমিস্টার হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। বাংলা দিয়ে আজ থেকে শুরু  উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার। সকাল ১০টা থেকে শুরু হয় উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সীমা ২ ঘন্টা অর্থাৎ বেলা বারোটা পর্যন্ত। যেহেতু আজ প্রথম পরীক্ষা ছিল সকাল থেকে অনেকটাই আগে পরীক্ষা কেন্দ্রগুলিতে পৌঁছে যান শিক্ষার্থীরা। চলতি বছর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেমিস্টার মাধ্যমে হচ্ছে। পরীক্ষার্থীরা যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে সেই জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। শিলিগুড়ি বয়েজ হাইস্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে। পরীক্ষা শেষ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা জানান, প্রথম দিন বাংলা পরীক্ষা তাদের ভালই হয়েছে।