স্কুল ছাত্রছাত্রীদের মধ্যে ডাকটিকিট সংগ্রহে আগ্রহ বাড়াতে ভারতীয় ডাক বিভাগ ঘোষণা করল দীন দয়াল SPARSH যোজনা, ২০২৫

কলকাতা, ৮ আগস্ট ২০২৫

ভারতীয় ডাক বিভাগ ২০২৫–২৬ শিক্ষাবর্ষের জন্য “দীন দয়াল SPARSH যোজনা” (Scholarship for Promotion of Aptitude & Research in Stamps as a Hobby)-এর ঘোষণা করেছে। এই উদ্যোগের উদ্দেশ্য হল ছাত্রছাত্রীদের মধ্যে ডাকটিকিট সংগ্রহকে একটি শিক্ষামূলক কার্যকলাপ হিসেবে উপস্থাপিত করা এবং ভারতীয় ডাক ব্যবস্থার ঐতিহ্য সম্পর্কে  সকলকে অবগত করা ।

স্কলারশিপ বা বৃত্তির জন্য নির্বাচনের প্রক্রিয়া দুই ধাপে অনুষ্ঠিত হবে:

🔹 প্রথম ধাপ: আঞ্চলিক স্তরে একটি লিখিত ডাকটিকিটসংগ্রহ কুইজ প্রতিযোগিতা আয়োজিত হবে, যেটি প্রাথমিক বাছাইয়ের ভিত্তি হবে।

🔹 দ্বিতীয় ধাপ: প্রথম ধাপে নির্বাচিত ছাত্রছাত্রীদের একটি ডাকটিকিটসংগ্রহ প্রকল্প জমা দিতে হবে। এই প্রকল্পের নম্বরের ভিত্তিতেই চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে।

নির্বাচিত প্রত্যেক শিক্ষার্থীকে এককালীন ₹৬,০০০ টাকার স্কলারশিপ প্রদান করা হবে।

যোগ্যতা:

ছাত্র-ছাত্রীকে শ্রেণি VI, VII, VIII বা IX-এ অধ্যয়নরত হতে হবে।

সংশ্লিষ্ট বিদ্যালয়ের ফিলাটেলি ক্লাবের সদস্য হতে হবে অথবা ভারতীয় ডাক বিভাগের ফিলাটেলি ডিপোজিট অ্যাকাউন্টধারী হতে হবে।

সর্বশেষ বার্ষিক পরীক্ষায় ন্যূনতম ৬০% নম্বর বা সমতুল্য গ্রেড অর্জন করতে হবে।

আগ্রহী ছাত্রছাত্রীরা নির্ধারিত বিন্যাসে আবেদন করতে পারবেন। আবেদনপত্র পূরণ করে অবশ্যই ২০২৫ সালের ২৯ আগস্ট-এর মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক দফতরে স্পিড পোস্ট, রেজিস্টার্ড পোস্ট অথবা নিজে হাতে জমা দিতে হবে।

আবেদনপত্র পাঠানো যাবে নিচের যেকোনো এক ঠিকানায়:

পোস্টমাস্টার জেনারেল, কলকাতা রিজিয়ন, কলকাতা – ৭০০০১২

পোস্টমাস্টার জেনারেল, দক্ষিণ বঙ্গ রিজিয়ন, কলকাতা – ৭০০০১২

পোস্টমাস্টার জেনারেল, উত্তর বঙ্গ রিজিয়ন, শিলিগুড়ি – ৭৩৪০০১

পোস্টমাস্টার জেনারেল, সিকিম রাজ্য, গ্যাংটক – ৭৩৭১০৩

পোস্টমাস্টার জেনারেল, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ বিভাগ, পোর্ট ব্লেয়ার – ৭৪৪১০১

প্রতিযোগিতা সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা ও আবেদনপত্রের কাঠামো ভারতীয় ডাক বিভাগের সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।

বস্তুত, দীন দয়াল SPARSH যোজনা দেশের শিশু-কিশোরদের মধ্যে ডাকটিকিট সংগ্রহের প্রতি আগ্রহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।