কালিয়াগঞ্জ মাড়োয়ারি যুব মঞ্চের সামাজিক উদ্যোগ

কালিয়াগঞ্জ মাড়োয়ারি যুব মঞ্চের সামাজিক উদ্যোগ
তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুর: বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের হনুমান ভবনে কালিয়াগঞ্জ মাড়োয়ারি যুব মঞ্চের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হয়। কালিয়াগঞ্জ মাড়োয়ারি যুব মঞ্চের সম্পাদক শুভম তাপাড়িয়া জানা, তাদের কালিয়াগঞ্জ মাড়োযারি যুব মঞ্চ সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে সবসময় থাকে। সেই কারণেই বৃহস্পতিবার তারা হাট কালিয়াগঞ্জের বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি অনিল পাল এবং কালিয়াগঞ্জ মিস্ত্রি পাড়ার পঙ্কজ মণ্ডলকে যেমন ট্রাই সাইকেল দিয়েছেন তেমনি ডালিমগাওয়ের পদ রায়, মজলিশপুরের শ্যামা রায় এবং  চাঁদগাযের মঙ্গলু বর্মনকে ক্র্যাচ বিনামূল্যে হাতে তুলে দিয়েছেন। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন রক্তদান আন্দোলনের নেতা সন্তোষ বেঙানি, সীতারাম তপাড়িয়া, জগদীশ লাখটিয়া, রমেশ পেরিওয়াল,পবন সোমানি, অজয় জাজদিয়া এবং বিষ্ণু রাঠি,শ্যাম চন্ডক,অভিষেক লোহিয়া সহ অনেকেই। সমগ্র অনুষ্ঠানটি খুব সুন্দর ভাবে সঞ্চালনা করেন সংস্থার অন্যতম সদস্য  মণীশ জৈন।