সুভাষ চন্দ্র দাশ,জীবনতলা - ১০ ফেব্রুয়ারী জীবনতলা থানার ঘুটিয়ারী শরিফ ফাঁড়ির অন্তর্গত জনৈক একজন ব্যক্তি একটি অভিযোগ দায়ের করেন যে, ৪ ফেব্রুয়ারি তিনি সপরিবারে সুন্দরবনে বেড়াতে গিয়েছিলেন। ৮ ফেব্রুয়ারি বাড়ি ফিরে এসে দেখেন যে তার বাড়ির তালা ভেঙে অলংকার সহ অনেক জিনিসপত্র চুরি হয়েছে। চুরি যাওয়া জিনিসপত্রের মধ্যে ছিল ২টি সোনার অলঙ্কার, ১টি মিক্সার গ্রাইন্ডার, ১টি ইন্ডেন গ্যাস সিলিন্ডার, ১টি সিলিং ফ্যান, কিছু পিতলের জিনিসপত্র এবং নগদ ২০,০০০ টাকা ।অভিযোগের ভিত্তিতে জীবনতলা থানায় একটি মামলা দায়ের করা হয়। জীবনতলা থানার পুলিশ তদন্ত শুরু করে এবং গোপন সূত্রের ভিত্তিতে ২ জন অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে চুরি যাওয়া দ্রব্যের বেশিরভাগ জিনিসপত্র উদ্ধার হয়।অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।