তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুর: বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের বৈশালী ক্লাবের দুর্গাপূজা প্রতি বছরই বিভিন্ন থিমের উপহার দিয়ে থাকে। কমিটি সাধারন মানুষদের দুর্গাপূজার চাঁদা থেকে রেহাই দিতে ক্লাব কর্তৃপক্ষ ক্লাবের ১২৫ জন সদস্যদের বাড়িতে একটি করে মাটির সঞ্চয় খুঁটি দেবার ব্যবস্থা করেছে। যাতে ক্লাবের সদস্যদের ক্লাবে পূজার চাঁদা দিতে কোন রকম অসুবিধা না হয় আগামী বছর। বৈশালী ক্লাবের কর্ণধার মানস ঝাঁ সাংবাদিকদের জানান, পূজার সময় একসাথে অনেকগুলো টাকা চাঁদা দিতে অসুবিধা হয়। তাই ক্লাবের সদস্যদের সুবিধার্থে তারা ক্লাবের সদস্যরা এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান। তাছাড়া আগামী বছর তাদের ক্লাবের পূজা ৫১ বছর পদার্পণ করবে।তাই এখন থেকে ব্যবস্থা গ্রহণ না করলে পূজার সময় অসুবিধা হবে বলেই এই অভিনব সিদ্ধান্ত নেওয়া হল বলে জানান।