সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং - রাতের অন্ধকারে দুষ্কৃতিদের হাতে ক্ষত বিক্ষত হয়ে কোন রকমে পালিয়ে প্রাণে বাঁচলো এক বছর পনেরো বয়সের কিশোর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে ক্যানিংয়ের মাতলা সেতু সংলগ্ন এলাকায়। গুরুতর জখম কিশোর সাবির সরদার ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, ওই কিশোরের বাড়ি গোসাবা থানার অন্তর্গত পাঠানখালি এলাকা। ক্যানিংয়ে এক আত্মীয়ের দোকানে এসেছিল। শুক্রবার রাতে সেখান থেকে হেঁটে মাতলা ব্রীজের দিকে যাচ্ছিল অটো ধরে বাসন্তী থানার অন্তর্গত আমঝাড়ার ধুঁড়ি বাজার সংলগ্ন মামার বাড়িতে যাওয়ার জন্য।মাতলা ব্রীজের কাছে রাতের অন্ধকারে ওই কিশোর কে একা পেয়ে দুই দুষ্কৃতি তাকে ঘিরে ধরে। টাকা পয়সা চায়। দিতে না পারায় তাকে বেধড়ক মারধর করে। পরে একশো টাকা বের করে দেয়। তারপর ও দুই দুষ্কৃতি ওই কিশোর কে বেধড়ক মারধর করার পাশাপাশি তার শরীরের একাধিক জায়গায় ক্ষতবিক্ষত করে দেয়। রক্ত ঝরতে থাকে। চিৎকার করে কান্নাকাটি শুরু করলে দুষ্কৃতিরা পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে ওই কিশোর কে উদ্ধার করে তার আত্মীয় রাজ সরদার। চিকিৎসার জন্য তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন ওই কিশোর।
ঘটনা প্রসঙ্গে কিশোরের আত্মীয় রাজ সরদার জানিয়েছে,ঘটনার পর সাবির কে উদ্ধার করে ক্যানিং থানায় নিয়ে গিয়েছিলাম। তবে দুষ্কৃতিদের যেন চরম শাস্তি হয় সেই অভিযোগ জানিয়েছি পুলিশকে।