মলয় সুর, হগলী; শুক্রবার ছিল দেশপ্রেমিক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯ তম জন্মদিন। এরই সাথে ছিল সরস্বতী পুজো। তাই নেতাজির মূর্তিতে পুষ্পার্ঘ্য এবং মাল্যদান করে ভদ্রেশ্বর নবীন হিন্দী পুস্তকালয়ের উদ্যোগে চন্দননগর হাসপাতাল থেকে ভদ্রেশ্বর চন্দবাবুর বাজার পর্যন্ত একটি ম্যারাথন দৌড় সফলভাবে সম্পন্ন হলো।
এই ম্যারাথন দৌড়টি ৪ কিলোমিটার বিস্তৃত ছিল, যেখানে প্রায় ৬০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। ক্লাবের সম্পাদক প্রদীপ চৌধুরী এ প্রসঙ্গে বলেন, "প্রতি বছর এই দিনটিকে সামনে রেখে যুবক ও যুবতীদের নেতাজির আদর্শে উদ্বুদ্ধ করতে এই ম্যারাথন দৌড়ের আয়োজন করেছি। এছাড়া দৌড়বিদদের আগামী দিনে তাদের পারফরম্যান্স লক্ষ্য করা যায়।"
এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম তিন জন প্রতিযোগী হলেন— প্রথম দেবরাজ মল্লিক, দ্বিতীয় সুশীল পোদ্দার ও তৃতীয় অমিত মল্লিক। অন্যদিকে মহিলাদের ৪ কিলোমিটার দৌড়ে প্রথম সায়ন্তী সোরেন, দ্বিতীয় রিয়া বেরা এবং তৃতীয় আয়ুষ সাউ । সকল অংশগ্রহণকারী প্রতিযোগীদের ক্লাবের তরফ থেকে গেঞ্জি দেওয়া হয়, এরই সাথে বিজয়ী প্রতিযোগীদের আর্থিক পুরস্কার দেওয়ার ব্যবস্থা থাকে।