মন্দিরে চুরি উত্তেজনা
নিজস্ব প্রতিনিধি,সিউড়ি - সিউড়ি দুইনং ব্লকের দমদমা গ্রামে ১১ এপ্রিল রাতে প্রাচীন মনসা মন্দিরে ভয়াবহ চুরি হয়। মনসা মূর্তি মন্দির থেকে তুলে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী একটি পুকুর সংলগ্ন কলাগাছের বনে ফেলে রেখে যায় দুষ্কৃতীরা । মূর্তির গায়ে থাকা প্রায় ২০ ভরি সোনা ও রুপোর গহনা চুরি করে নিয়ে যায় । ধাতব কিছু করে মূর্তিকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে । ঘটনাকে কেন্দ্র করে ১২ এপ্রিল সকাল থেকে ব্যাপক চাঞ্চল্য উত্তেজনার সৃষ্টি হয় । ২৪ ঘন্টার মধ্যে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করা না হলে আন্দোলনের নামার হুশিয়ারি দেয় গ্রামবাসীরা ।ঘটনার তদন্ত করে শুরু করেছে সিউড়ি থানার পুলিশ।
admin