যুবসাথীর আবেদনে উপচে পড়া ভিড় চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতে

যুবসাথীর আবেদনে উপচে পড়া ভিড় চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতে

পার্থ কুশারী, চম্পাহাটি, দক্ষিণ চব্বিশ পরগনা : --- দক্ষিণ চব্বিশ পরগনার চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের নতুন চালু হওয়া রাজ্য সরকারের বাংলার যুব-সাথী প্রকল্প এর ফর্ম ফিলাপ ও জমা দেওয়ার জন্য উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল।গত ১৫ই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই বিশেষ ক্যাম্পের এলাকায় ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক - যুবতীরা ভিড় জমাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা অনুযায়ী , এই প্রকল্পের অধীনে বেকাররা প্রতি মাসে ১৫০০/- টাকা করে আর্থিক সহায়তা পাবেন। আবেদনকারীদের জন্য আধার কার্ড , ভোটার কার্ড , শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং ব্যাংক একাউন্টের ডিটেইলস নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় যুবকদের মধ্যে এই প্রকল্প নিয়ে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে , যা আগামী এপ্রিল থেকে কার্যকর হবে।