হাওড়ার দাসনগর থানায় নির্বাচন সম্পর্কিত বৈঠক করলেন পুলিশ কমিশনার
সুষ্ঠু, অবাধ এবং হিংসামুক্ত ও ভীতিমুক্ত নির্বাচনের লক্ষ্যে রবিবার বিভিন্ন থানায় উচ্চ পর্যায়ের বৈঠক করেছিলেন হাওড়ার পুলিশ কমিশনার অখিলেশ কুমার চতুর্বেদী। হাওড়া সদরের বেশ কয়েকটি থানা পরিদর্শন করেন তিনি। তিনি থানাগুলির অফিসারদের নিয়ে এদিন উচ্চ পর্যায়ের বৈঠকও করেন। সোমবার সকালে পুলিশ কমিশনার হাওড়ার দাসনগর থানায় আসেন। সেখানে থানার অফিসারদের সঙ্গে নির্বাচন সম্পর্কিত কমিশনের গাইডলাইনস নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, হাওড়া সিটি পুলিশের কমিশনার অখিলেশ কুমার চতুর্বেদী বলেন, নির্বাচন কমিশনের নির্দেশানুসারে প্রতিটি থানা লেবেলে যত পুলিশ অফিসাররা রয়েছেন তাঁদের 'ব্রিফিং' করা হচ্ছে। জাতীয় নির্বাচন কমিশনের যে ছয়টি গাইডলাইনস রয়েছে সেগুলি নিয়েই মূলত 'ব্রিফিং' করা হচ্ছে প্রতিটি থানায়। ভায়োলেন্স ফ্রি ইলেকশন, ইনফ্লুয়েন্স ফ্রি ইলেকশন, নো বুথ জ্যামিং, নো ক্যাচমেন্ট এরিয়া জ্যামিং, নো বোগাস ভোটিং সহ মোট ৬টি বিষয়ের উপর এই গাইডলাইন্স দেওয়া হচ্ছে।
admin