সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং - অটো-ইঞ্জিনভ্যান সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার দুপুরে বাসন্তী থানার অন্তর্গত পালবাড়ি এলাকায়। মৃতের নাম বিশ্বজিত বর্মন(৩৬)।বাসন্তীর চরপাড়ার বাসিন্দা পেশায় ইঞ্জিনভ্যান চালক ওই যুবক এদিন ইঞ্জিনভ্যান চালিয়ে বাসন্তীর দিকে যাচ্ছিলেন। সেই সময় পালবাড়ি এলাকায় একটি অটোর সাথে সংঘর্ষ হলে দুর্ঘটনা ঘটে।রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়েছিলেন। বাসন্তী থানার পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই যুবক কে মৃত বলে ঘোষনা করে। ক্যানিং থানার পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।