অনুব্রত ঘনিষ্ঠের সম্পত্তি নিলামের নির্দেশ

অনুব্রত ঘনিষ্ঠের সম্পত্তি নিলামের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি - চিনপাই কো-অপারেটিভ লেবার কন্ট্রাক্ট অ্যান্ড কনস্ট্রাকশন সোসাইটি লিমিটেডের ৩৬৩৯৮৩৫১ টাকা আর্থিক তছরুপের অভিযোগ দুবরাজপুর ব্লক তৃনমূল প্রাক্তন সভাপতি ভোলানাথ মিত্রের বিরুদ্ধে । আদালত টাকা ফেরতের নির্দেশ দিলেও ভ্রুপেক্ষ করে নি অভিযুক্ত । তাই এবার টাকা পরিশোধের জন্য আগামী ৩০ জুন দুবরাজপুর ব্লক অফিসের সভাকক্ষে দুপুর ১২:৩০ ঘটিয়ায় দুবরাজপুর ব্লক তৃনমূল প্রাক্তন সভাপতি ভোলানাথ মিত্রের সম্পত্তি নিলাম হবে বলে নিলামের ইস্তাহার প্রকাশিত হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে । অনুব্রত মন্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ এই ভোলানাথ । ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনের আগে একাধিক অভিযোগে দুবরাজপুর ব্লক তৃনমূল সভাপতি পদ থেকে ভোলানাথকে অপসারিত করেছিল তৃনমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । নিলামের ইস্থাহারে চৌহদ্দী,বাস্তু,পুকুর দাগ নং উল্লেখ করা হয়েছে । ২০২১ সালে ভোট পরবর্তী হিংসা মামলায় ভোলানাথ মিত্রের নামে থানায় অভিযোগ দায়ের হওয়ার পর থেকে পলাতক ভোলানাথ মিত্র ।