আগুনে পুড়ে জখম দম্পতি

আগুনে পুড়ে জখম দম্পতি
সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং - আগুনে পুড়ে গুরুতর জখম হলেন এক দম্পতি।মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে গোসাবা থানার অন্তর্গত শম্ভুনগর পঞ্চায়েতের ঢালীর মোড় এলাকায়। গুরুতর জখম দম্পতি চন্দনা নস্কর ও গৌর নস্কর ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, গোসাবা থানার অন্তর্গত  শম্ভুনগর পঞ্চায়েতের ঢালীর মোড় এলাকার বাসিন্দা ওই দম্পতি। এদিন দুপুর বাড়িতে উনুন জ্বেলে রান্না করছিলেন বধু। আচমকা তার কাপড়ে আগুন ধরে যায়। চিৎকার চেঁচামেচি শুরু করে। চিৎকার শুনে ওই বধুর স্বামী দৌড়ে যায়। ততক্ষণে বধুর দেহের প্রায় সত্তর ভাগ পুড়ে গিয়েছে। কোন প্রকারে স্ত্রীকে উদ্ধার করে। নিজেও আগুনে ঝলসে যায় গৌর। এরপর স্থানীয়দের তৎপরতায় ওই দম্পতিতে কে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে হাসপাতালের বার্ণওয়ার্ডেই চিকিৎসাধীন দম্পতি।
আগুনে পুড়ে জখম গৌর জানিয়েছে, ‘স্ত্রী উনুন জ্বেলে রান্না করছিল। আচমকা কাপড়ে আগুন ধরে গিয়ে দুর্ঘটনা ঘটে। কোন প্রকারে উদ্ধার করে স্থানীয়দের প্রচেষ্টায় হাসপাতালে নিয়ে আসি চিকিৎসার জন্য।’
অন্যদিকে শরীরের সত্তর ভাগ পুড়ে যাওয়ায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ওই বধু।