একুশে ফেব্রুয়ারির স্মরণে

একুশে ফেব্রুয়ারির স্মরণে

শ্রেয়সী ঘোষ : "ইস্ট কলকাতা কালচারাল অর্গানিজেশন" এর উদ্যোগে প্রতিবছরের মত এ বছরেও গত শনিবার ২১ ফেব্রুয়ারি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গান্ধী সেবা সংঘের মানিক্য মঞ্চে। সান্ধ্য অধিবেশনের শুরুতেই শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হলো।ইকো  সংস্থার সভাপতি ড. হিরন্ময় সাহা ,সহ সভাপতি উৎপল ঘোষ এবং এই সংস্থার প্রাণপুরুষ ধনঞ্জয় আঢ্য  বিষয়ের উপর বক্তব্য রাখলেন। মূল অনুষ্ঠানের আগে সদ্যপ্রয়াত লেখক  শংকর এর স্মৃতির উদ্দেশে এক মিনিট নীরবতা পালন করে শ্রদ্ধা জানানো হয়। বিষয়ের উপর বলিষ্ঠ ও তথ্যসমৃদ্ধ বক্তব্য রাখলেন দুই বিশিষ্ট শিক্ষাবিদ ড.শম্পা ভট্টাচার্য এবং  ড.শঙ্কর ঘোষ ।দুজনই অনেক তথ্য দিয়ে তাঁদের আলোচনাকে সমৃদ্ধ করলেন। শঙ্কর ঘোষের গান শ্রোতাদের মুগ্ধ করেছে। পরবর্তী অনুষ্ঠান ছিল ই-কয়ারের শিল্পীদের সংগীত পরিবেশন। স্বদেশ পর্যায়ের ছটি গান তাঁরা পরিবেশন করেছিলেন। ধনঞ্জয় আঢ্যের পরিচালনায় দুটি নাটক মঞ্চস্থ হয়। প্রথমটি" জলিল সাহেবের পিটিশন"। দ্বিতীয়টি "বাঙালি"। অভিনয় ও গানের প্রতিটি শিল্পী ছিলেন অত্যন্ত আন্তরিক। দর্শকেরা মন্ত্রমুগ্ধ হলেন ।সঞ্চালনার দায়িত্ব সামলেছেন মধুমিতা মোদক নিষ্ঠার সঙ্গে।