চম্পাহাটির জাদুকর আহম্মদ মোল্লার ম্যাজিকে মুগ্ধ সংবাদিক সুব্রত মন্ডল

চম্পাহাটির জাদুকর আহম্মদ মোল্লার ম্যাজিকে মুগ্ধ সংবাদিক সুব্রত মন্ডল


পার্থ কুশারী, চম্পাহাটি,দক্ষিন চব্বিশ পরগনা : --- চম্পাহাটির বাসিন্দা তথা ম্যাজিশিয়ান আহম্মদ মোল্লা আবারও তাঁর হাতের জাদুতে মুগ্ধ করলেন সকলকে। নিজ শৈল্পিক দক্ষতার মানূষকে আনন্দ দেওয়া আহম্মদ মোল্লা সম্প্রতি বিশিষ্ট সংবাদিক সুব্রত মন্ডলের সামনে তাঁর চমকপ্রদ ম্যাজিক পরিবেশন করেন। সুব্রত মন্ডলের উপস্থিতিতে আহম্মদ মোল্লা একের পর এক দুর্ধর্ষ ম্যাজিক দেখিয়ে তাক লাগিয়ে দেন। সহজ সরল উপস্থাপনা এবং অভিনব কৌশল দেখে সংবাদিক সুব্রত মন্ডল ভুয়সী প্রশংসা করেন। চম্পাহাটির এই স্থানীয় জাদুকর মানুষের মন জয় করে চলেছেন , তাঁর এই শিল্পকে আরোও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শুভেচ্ছা জানিয়েছেন উপস্থিত বিশিষ্টজনেরা।