তৃণমূল দুষ্কৃতিদের হাতে আক্রান্ত বিজেপির ২ নম্বর মন্ডলের সাধারণ সম্পাদক

তৃণমূল দুষ্কৃতিদের হাতে আক্রান্ত বিজেপির ২ নম্বর মন্ডলের সাধারণ সম্পাদক
সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং - আবারও তৃণমূল দুষ্কৃতিদের হাতে আক্রান্ত হলেন খোদ বিজেপির মন্ডল সাধারণ সম্পাদক। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের ইটখোলা পঞ্চায়েতের গোলাবাড়ি গ্রামে।আক্রান্ত বিজেপির ২ নম্বর মন্ডল সাধারণ সম্পাদক ভোলানাথ মন্ডল আশাঙ্কাজনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, বুধবার রাতে এলাকার দুই কর্মী সমর্থক তৃণমূল দুষ্কৃতিদের হাতে আক্রান্ত হয়েছিলেন। তাদের কে উদ্ধার করেন। চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়ে বাড়িতে ফিরছিলেন ভোলা। অভিযোগ সেই সময় রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতি আলমগীর লস্কর আচমকা আক্রমণ করে।বিজেপির মন্ডল সাধারণ সম্পাদক কে ইট দিয়ে মাথায় আঘাত করে মারধর করা হয়। গুরুতর জখম হয়।রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়েছিলেন। অন্যান্য বিজেপি কর্মী সমর্থকরা খবর পেয়ে ঘটনাস্থলে হাজীর হয়।তাঁকে উদ্ধার করে। চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে আশাঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনা প্রসঙ্গে,আক্রান্ত মন্ডল সম্পাদক জানিয়েছেন,বুধবার রাতে কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতি আমাদের দুই কর্মীকে মারধর করে। তাদের কে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে রাতেই বাড়িতে ফিরছিলাম। সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতি আলমগীর লস্কর আমাকে আক্রমণ করে।  ইট দিয়ে মাথায় আঘাত করে।’