নির্বাচনী প্রচারে আসছেন অমিত ও মমতা

নির্বাচনী প্রচারে আসছেন অমিত ও মমতা

অভীক মিত্র,সিউড়ি - ১৩ এপ্রিল সোমবার নির্বাচনী প্রচারে জমজমাট হতে চলেছে সিউড়ি মহকুমার সিউড়ি ও খয়রাশোল । ১৩ এপ্রিল সিউড়ি ইরিগেশন কলোনি মাঠে নির্বাচনী জনসভা করতে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । ৯ এপ্রিল সন্ধ্যায় সেই মাঠ পরিদর্শন করেন সিউড়ি বিধানসভাকেন্দ্রের তৃণমূল প্রার্থী উজ্জ্বল চ্যাটার্জী সহ নেতৃবৃন্দ । একইদিনে খয়রাশোল গোষ্ঠডাঙ্গাল মাঠে বিজয় সংকল্প যাত্রায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । ৮ এপ্রিল মাঠ পরিদর্শন করেন বীরভূম জেলার প্রবাসী বিরিঞ্চি নারায়ন,জেলা সভাপতি উদয়শঙ্কর ব্যানার্জি, দুবরাজপুর বিধানসভাকেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপকুমার সাহা সহ জেলার অন্যান্য নেতৃত্ববৃন্দ । সবমিলিয়ে বলতে গেলে, ১৩ এপ্রিল সোমবার নির্বাচনী প্রচারে জমজমাট হতে চলেছে সিউড়ি মহকুমা।