নির্বাচন ঘোষণার পর থেকেই শহরে নাকা চেকিং হাওড়া সিটি পুলিশের

নির্বাচন ঘোষণার পর থেকেই শহরে নাকা চেকিং হাওড়া সিটি পুলিশের

বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার পর থেকেই শহরে নাকা চেকিং অভিযানে নেমেছে হাওড়া সিটি পুলিশ। রবিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে বাকি চার রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হয়। এরপরেই তৎপরতা দেখা যায় হাওড়া সিটি পুলিশের উদ্যোগে। এদিন থেকেই হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্রের ইস্ট-ওয়েস্ট বাইপাসের টিকিয়াপাড়া স্টেশন সংলগ্ন অঞ্চলে নাকা চেকিং করে বিভিন্ন গাড়ি তল্লাশি করতে দেখা যায় হাওড়া সিটি পুলিশের পদস্থ আধিকারিদের। যে সমস্ত ব্যক্তিগত গাড়ি এই রাস্তা দিয়ে যাচ্ছে তাদের কাগজপত্র পরীক্ষা করার সঙ্গে সঙ্গে গাড়িতে তল্লাশি চালানো হয়। নির্বাচন প্রক্রিয়া যতদিন না সমাপ্ত হচ্ছে ততদিন পর্যন্ত লাগাতার এই ধরনের অভিযান চলবে বলে জানা গিয়েছে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে। সবমিলিয়ে নির্বাচন ঘোষণা হতেই তৎপর হাওড়া সিটি পুলিশ।