পুষ্প প্রদর্শনীতে বসে আঁকো প্রতিযোগিতা

পুষ্প প্রদর্শনীতে বসে আঁকো প্রতিযোগিতা

সজল দাশগুপ্ত, শিলিগুড়ি: ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে উত্তরবঙ্গ পুষ্প প্রদর্শনী। এবারে উত্তরবঙ্গ পুষ্প প্রদর্শনী ৪২ তম বর্ষে পদার্পণ করল। শিলিগুড়ি কাঞ্চনজঙ্গা স্টেডিয়ামে মেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে ৪২ তম উত্তরবঙ্গ পুষ্প প্রদর্শনী। প্রত্যেকদিনই অনুষ্ঠান মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। প্রথম দিন পুষ্প প্রদর্শনীর অনুষ্ঠান মঞ্চে কচিকাঁচাদের জন্য বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। ২০০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। উদ্যোক্তারা জানিয়েছেন তিনটি বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয়ীদের প্রদর্শনের অন্তিম দিনে পুরস্কার বিতরণ করা হবে।