বড়িশার সখেরবাজার সংস্কার

বড়িশার সখেরবাজার সংস্কার
বরুণ মণ্ডল : কলকাতার দক্ষিণ-পশ্চিমস্থিত বেহালা-বড়িশা অঞ্চলের দীর্ঘ পুরনো পৌর বাজার সখেরবাজার সুপার মার্কেটে'র সংস্কার করে নবরূপে সজ্জিত করার পরিকল্পনা নিয়েছে কলকাতা পৌরসংস্থা।  ২৯ ডিসেম্বর রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পৌরসংস্থার মহানাগরিক ফিরহাদ হাকিম পৌরসংস্থার সংশ্লিষ্ট দফতরের ইঞ্জিনিয়ারদের নিয়ে সখের বাজার সুপার মার্কেটটির পরিদর্শনের আসেন।  সঙ্গে পৌর মহাধ্যক্ষ সুমিত গুপ্তা, পৌর বাজার দফতরের মেয়র পারিষদ আমিরুদ্দিন (ববি), স্থানীয় ১৬ নম্বর নম্বর বরো কমিটির অধ্যক্ষ সুদীপ পোল্লে ও স্থানীয় ১২৬ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি ঘনশ্রী বাগ ছিলেন।  তারা পৌরবাজারটির বর্তমান পরিকাঠামোগত অবস্থা খতিয়ে দেখেন।  মহানাগরিক বলেন,  পৌর বাজারটি দীর্ঘ পুরনো হওয়ার কারণে বাজারের কিছু কিছু অংশ ভেঙে পড়েছে।  পরিকাঠামোর উন্নয়ন ঘটানো হবে।  বাজারের সার্বিক অবস্থা খতিয়ে দেখে পৌর ইঞ্জিনিয়াররা ডিপিআর(ডিটেলস্ প্রজেক্ট রিপোর্ট) তৈরি করার পর সংস্কারের পরিকল্পনা তৈরি করে বাজারটিকে নবরূপে সজ্জিত করার কাজ শুরু করা হবে বলে মহানাগরিক জানান।  প্রসঙ্গত উল্লেখ্য,  এই বাজারের দোতলায় কলকাতা পৌরসংস্থার নিজস্ব একটি ‘ই-কলকাতা সিটিজেন সার্ভিস সেন্টার' রয়েছে।  এখানে পৌর সম্পত্তি কর, খাজনা ইত্যাদি গ্রহণ করা হয়।