মুখ্যমন্ত্রীর দ্বারস্থ ২০২১ সালে আক্রান্ত ব্যবসায়ী

মুখ্যমন্ত্রীর দ্বারস্থ ২০২১ সালে আক্রান্ত ব্যবসায়ী

নিজস্ব প্রতিনিধি - ২০২১ সালে ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত হয়েছিল সাঁইথিয়া বিধানসভাকেন্দ্রের মহম্মদবাজার এলাকার পেট্রোল পাম্পের মালিক দেবাঞ্জন রায় । দেবাঞ্জন রায় ছিল বিজেপির জেলা কমিটির মেম্বার এবং উনার স্ত্রী মনিকা রায় ছিল বিজেপি মহিলা মোর্চার সহসভানেত্রী । ২০২১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর দেবাঞ্জনের বাড়িতে রাতের অন্ধকারে বোমা মারা হয় বলে অভিযোগ । একটি পেট্রোল পাম্প সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয় । ১৭ মে দেবাঞ্জন রায় এবং স্ত্রী মনিকা রায় মহম্মদবাজার থানার একটি লিখিত অভিযোগ জানান ২০২১ সালের ঘটনার পরিপ্রেক্ষিতে । বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও এইঘটনার বিবরণ লিখিতভাবে জানিয়েছেন । দেবাঞ্জন রায় বলেন, "২০২১ সালে ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত হয়েছিলাম তখন মহম্মদবাজার থানা অভিযোগ নেয় নি । তাই নতুন করে অভিযোগ করলাম ।