যাত্রী প্রতীক্ষালয়টি এখন নরক যন্ত্রণার প্রতীক্ষালয় পরিণত হয়েছছে
সুব্রত মন্ডল,রাজপুর সোনারপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড, উত্তরায়ন পল্লীর ঠিক ঢোকার মুখে একটি যাত্রী প্রতীক্ষালয় তৈরি হয়েছিল। এই প্রতীক্ষালয়টি শ্রীমতি অরুন্ধতী মৈত্র তহবিল থেকে নির্মিত হয়েছে। এই তাপ প্রবাহের মধ্যে মানুষ একটু বসার জন্য আশ্রয় চেয়েছিল। বাস,টোটো, অটো,রিক্সা,ধরার জন্য রোদে ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কিন্তু প্রতীক্ষালয়টির সামনে পাথরের স্তুপ তৈরি হয়েছে। মানুষ গিয়ে একটু বসবে তার কোন জায়গা নেই। পথ চলতি সাধারণ মানুষ এবং এলাকার মানুষের মধ্যে সাংঘাতিক ক্ষোভ সৃষ্টি হয়েছে। ১১ নম্বর ওয়ার্ডটের পৌর পিতা শ্রীকৃষ্ণপদ মন্ডল। তিনি এখন ভোট প্রচার নিয়ে ব্যস্ত। কিন্তু চোখের সামনে এগুলো পড়ে না। প্রতীক্ষালয়ের ঠিক অপজিটে একটি উচ্চ মাধ্যমিক গার্লস স্কুল আছে। প্রত্যেকদিন গার্জেনরা ছাতা মাথায় দিয়ে কষ্ট করে প্রতিক্ষালয়ের সামনে দাঁড়িয়ে থাকছে। জনপ্রতিনিধির সেদিকে কোন খেয়াল নেই। রাস্তার উপরে বালি, পাথর পড়ে থাকায়, প্রত্যেকদিন একটা না একটা মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে। সেদিকে প্রশাসনেরও কোন ভুরুক্ষেপ নেই। এখন সবাই ভোট নিয়ে ব্যস্ত। সাধারণ মানুষের নরক যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে।
admin