লক্ষ্য ২০২৬, ক্যানিংয়ে তৃণমূলের বর্ধিত সভা

লক্ষ্য ২০২৬, ক্যানিংয়ে তৃণমূলের বর্ধিত সভা
সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং - নির্বাচন কমিশন দ্বারা রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ স্থীর না হলেও রাজ্যে নির্বাচনের দামামা বেজে উঠেছে।প্রতিটি রাজনৈতিক দল তাদের ঘর গুছিয়ে নিতে ব্যস্ত। শুরু হয়েছে দেওয়াল দখল ও লিখনের কাজ। যদিও প্রার্থীর নাম উহ্য রাখতে হচ্ছে। এপর্যন্ত অন্যান্য রাজনৈতিক দলের তুলনায় বেশ কয়েক কদম এগিয়ে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।সব রাজনৈতিক দলের পাখির চোখ ২০২৬ এর বিধানসভা নির্বাচন। বর্তমান পরিস্থিতি অনুযায়ী কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস ইতি মধ্যে নিজের বিধানসভা এলাকায় শতাধিক মিটিং মিছিল সেরে ফেলেছেন। লক্ষ্য ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস কে বিগত দিনের থেকে বেশি মার্জিনে প্রার্থী কে জয়ী করা। শাসক দলের রাজনৈতিক নেতা কর্মীরা কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন। এবার সেই তালিকায় শাসক দল যুক্ত করলো সোস্যাল মিডিয়ায় যুক্ত কর্মী ও ফ্যাম(ফেয়ারলেস এআইটিসি মেম্বারর্স) কমিটির সদস্যদেরকে। যাতে করে নির্বাচনের আগে সমস্ত কিছুই ঠিক ঠাক হয়। আর সেই কারণেই ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাসের উদ্যোগে মঙ্গলবার ক্যানিং বন্ধু মহলে অনুষ্ঠিত হল ‘লক্ষ্য ২০২৬ বর্ধিত সভা’। সভায় শুধুমাত্র ক্যানিং পশ্চিম বিধানসভার নেতা কর্মী সহ ৪০০ জন সোস্যাল মিডিয়া ও ফ্যাম কমিটির সদস্য উপস্থিত ছিলেন। 
ঠিক কি ভাবে নির্বাচনী বৈতরণী পার হবে শাসক দল,সে বিষয়ে নির্দিষ্ট কর্মসূচী ও রণ কৌশল তৈরীর প্রশিক্ষণ দেওয়া হয় সোস্যাল মিডিয়ার কর্মী ও ফ্যাম কমিটির সদস্যদের কে। পরে সরাসরি ময়দানে নেমে পড়বেন তাঁরা।
বিধায়ক পরেশ রাম দাস জানিয়েছেন, ‘নির্বাচনের আগে প্রতিটি রাজনৈতিক দল রণ কৌশল তৈরী করে।এই বর্ধিত সভা তারই অঙ্গ।২০২৬ এ দক্ষিণ ২৪ পরণার ৩১ টি আসন সহ সমগ্র রাজ্যে ২৫০ এর অধিক আসনে জয়ী হবে দল এটা নিশ্চিত। কারণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থেকেই মানুষের ও রাজ্যের কল্যানে কাজ করে।’