হাওড়াতেও অনুভূত হলো কম্পন
শুক্রবার দুপুরে প্রায় ১টা ২২ মিনিট নাগাদ কলকাতা ও দক্ষিণবঙ্গ এর কয়েকটি জেলার পাশাপাশি হাওড়াতেও বিস্তীর্ণ এলাকায় মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৯ থেকে ৫.৪-এর মধ্যে। এদিনের কম্পন কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। যার জেরে সকলেই কমবেশি এই কম্পন অনুভব করেন। ঘরের পাখা বেশ কিছুক্ষণ দুলতে শুরু করে। জল কাঁপতে থাকে। কম্পনের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কিত মানুষজন ঘর থেকে ও অফিস থেকে বাইরে বেরিয়ে আসেন। বিশেষ করে শহরের বহুতলগুলিতে কম্পন বেশি মাত্রায় অনুভূত হয়। হাওড়ার পাশাপাশি উলুবেড়িয়াতেও কম্পন অনুভূত হয়। তবে দুপুর পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
admin