হোলির কাউন্ট ডাউন শুরু! কারখানায় তৈরি হচ্ছে রংবেরঙের আবির

হোলির কাউন্ট ডাউন শুরু! কারখানায় তৈরি হচ্ছে রংবেরঙের আবির

সজল দাশগুপ্ত, শিলিগুড়ি: মহা শিবরাত্রি উৎসব যাওয়ার পরে  শুরু হোলির কাউন্ট ডাউন। শিলিগুড়ি নিবেদিতা মার্কেট, মহাবীর স্থানের বাজারে ইতিমধ্যে বিভিন্ন আকারের বিভিন্ন দামের পিচকারী, রং আবির দেখা যাচ্ছে। হাতে আর দুই সপ্তাহ খুব একটা সময় নেই, দেখা গেল একটি আবির তৈরির কারখানায় জোর কদমে আবির তৈরি হচ্ছে। সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে এবারে ভালোই বাজার রয়েছে চাহিদাও আছে, জোর কদমে তাদের কাজ চলছে।সকাল ন'টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কাজ চলছে, যেহেতু সাথে খুব একটা সময় নেই তাই ব্যস্ততা তুঙ্গে। মোট ৮ রঙের আবির তৈরি হচ্ছে, গতবারের মতো এবছরও আবিরের চাহিদা ভালই রয়েছে। বাজারে