অসুস্থ মাধ্যমিক পরীক্ষার্থী,হাসপাতালে পরীক্ষা দিল

অসুস্থ মাধ্যমিক পরীক্ষার্থী,হাসপাতালে পরীক্ষা দিল
সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং - পরীক্ষার হলেই মাথা ঘুরে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়ল এক পরীক্ষার্থী। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের রায়বাঘিনী উচ্চমাধ্যমিক হাইস্কুলে। স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ওই ছাত্রীর পরিবারের লোকজন তড়িঘড়ি উদ্ধার করে। চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় সুত্রে জানা গিয়েছে,সারা খান নামে ক্যানিংয়ের দ্বারিকানাথ উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থী ওই ছাত্রী।তার মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র ছিল রায়বাঘিনী উচ্চমাধ্যমিক হাইস্কুল।মঙ্গলবার ছিল ভৌত বিঞ্জান পরীক্ষা। যথা সময়ে পৌঁছে গিয়েছিল পরীক্ষা কেন্দ্রে। পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যে পরীক্ষা কেন্দ্রে অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী। 
ছাত্রীর মা আকলিমা সেখ জানিয়েছেন, ‘মেয়ের ভৌত বিঞ্জান পরীক্ষা ছিল। পরীক্ষা কেন্দ্রে হঠাৎ অসুস্থবোধ করে মাথা ঘুরে পড়ে যায়। শিক্ষক শিক্ষিকারা তড়িঘড়ি উদ্ধার করে। চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসার পর সুস্থবোধ করায় পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দেয়।’