ইস্টবেঙ্গলে অ্যাস্ট্রোটার্ফের উদ্বোধন, প্রয়াত ইলিয়াসের স্ত্রীকে দেওয়া হলো ১১ লাখ টাকা

ইস্টবেঙ্গলে অ্যাস্ট্রোটার্ফের উদ্বোধন, প্রয়াত ইলিয়াসের স্ত্রীকে দেওয়া হলো ১১ লাখ টাকা
 

Table of Contents

  • নতুন ইতিহাস তৈরি করলো ইস্টবেঙ্গল। উদ্বোধন হল নিজেদের মাঠে তৈরি হওয়া নতুন অ্যাস্ট্রোটার্ফ।  ক্লাবসভাপতি মুরালী লাল রোহিয়া, সচিব রূপক সাহা ছাড়াও বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন রাজ্যের মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম, বিদ্যুৎ-আবাসন মন্ত্রী অরূপ বিশ্বাস। মেসি ঘটনা ধামা চাপা পড়তেই ফের স্বমহিমায় দেখা গেল প্রাক্তন ক্রীড়া মন্ত্রীকে। প্রয়াত ইলিয়াস পসার  শহীদা বেগম. এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শুরু অনুষ্ঠান।শুরুতেই বিশেষ  অতিথি দের উত্তরীয়  ও চারা  গাছ দিয়ে বিশেষ সম্মান জানানো হয়। ক্লাবের পক্ষ থেকে প্রয়াত ইলিয়াস পাষার স্ত্রীর হাতে ১১লাখ টাকার চেক ও স্মারক  তুলে দেওয়া হয়।  অ্যাস্ট্রোটার্ফ  উদ্বোধনের পাশাপাশি প্রাক্তন ফুটবলারদের নিয়ে দুটি প্রীতি ম্যাচ ও অনুষ্ঠিত হয়, যার মধ্যে বাইচুং ও ব্যারেটো মাঠে নামেন। আতশবাজির মাধ্যমে উদ্বোধন হয় এই নতুন অ্যাস্ট্রোটার্ফের। অরূপ বিশ্বাস বলেন, ইস্টবেঙ্গল ক্লাব নতুন কিছু করে। তবুও খুব খারাপ লাগছে ওদের সাফল্য আসছে না পুরুষ দলে। তবে মেয়েদের ফুটবলে ওরা সাফল্য দিচ্ছে।এবছর ইস্টবেঙ্গল ভারত সেরা হবে।