ওন্দার দোল উৎসবে অগণিত দর্শনার্থীর ঢল
ওন্দা: বাঁকুড়ার ওন্দার ঐতিহ্যবাহী দোল উৎসবে নবম রাত্রিতে দেখা গেল জনজোয়ার। বুধবার রাতে মেলা প্রাঙ্গণ ও মিলনমঞ্চে উপচে পড়ে দর্শনার্থীদের ভিড়। আশপাশের গ্রাম তো বটেই, জেলার বিভিন্ন প্রান্ত থেকেও বহু মানুষ ভিড় জমিয়েছেন এই উৎসবে। উৎসবমুখর পরিবেশে কার্যত মিলনক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা।
তবে সন্ধ্যার পর আকাশে হঠাৎ কালো মেঘের ঘনঘটা দেখা দেয়। ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়তে শুরু করে। উৎসবের শেষ দিনের এই আবহাওয়ায় একসময় কিছুটা চিন্তায় পড়ে যান দর্শনার্থী ও উদ্যোক্তারা। মনে হয়েছিল হয়তো নবম রাত্রির উৎসবের আনন্দে ভাটা পড়তে পারে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবহাওয়া স্বাভাবিক হতেই আবারও মেলা প্রাঙ্গণে বাড়তে থাকে মানুষের ভিড়। অল্প সময়ের মধ্যেই সেই ভিড় কার্যত জনজোয়ারে পরিণত হয়।
এ বছর ওন্দার এই ঐতিহ্যবাহী দোল উৎসব ১৪৮তম বর্ষে পদার্পণ করল। দোল উৎসব কমিটির পরিচালন মণ্ডলীর তরফে অশোক চ্যাটার্জি, রঘুনাথ চক্রবর্তী ও দেবাশীষ মিশ্র মহাশয়রা জানান, পূর্বে এই বহু প্রাচীন উৎসব একসময় টানা ১৪ দিন ধরে পালিত হতো। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বর্তমানে তা ৯ দিনে সীমাবদ্ধ হয়েছে।
তাঁদের কথায়, গোগড়া ও ওন্দাবাসীর আর্থিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগেই বছরের পর বছর ধরে এই উৎসবের আয়োজন হয়ে আসছে। এই দোল উৎসব কেবল ধর্মীয় আচারেই সীমাবদ্ধ নয়, এটি মানুষের মিলনের উৎসব। প্রতি বছর এই উৎসবকে ঘিরে সাধারণ মানুষের উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা যায়।
বিশ্বজিৎ চক্রবর্তী জানান, “ওন্দাবাসীর কাছে এই দোল উৎসব আবেগের উৎসব, প্রাণের উৎসব। দোল পূর্ণিমার দিন গৌরাঙ্গ মহাপ্রভুর অবিরাম হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। সেই সংকীর্তন টানা ৯ দিন ধরে চলতে থাকে।”
এই প্রসঙ্গে রাজদীপ চক্রবর্তী জানান, ওন্দার মানুষের কাছে এই উৎসব কেবল আধ্যাত্মিক পরম্পরারই অংশ নয়, সামাজিক ও সাংস্কৃতিক মিলনেরও গুরুত্বপূর্ণ পর্ব।
দোল উৎসবকে ঘিরে ধর্মীয় আবহের পাশাপাশি সাংস্কৃতিক দিক থেকেও এর গুরুত্ব অপরিসীম। ওন্দা মিলনমঞ্চে এলাকার স্থানীয় শিল্পী ও নৃত্যশিল্পীদের অংশগ্রহণে ৯ দিন ধরে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সঙ্গীত, নৃত্য ও বিভিন্ন পরিবেশনা দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করেছে।
উৎসব উপলক্ষে সামাজিক উদ্যোগও নেওয়া হয়েছে। আসন্ন গ্রীষ্মের সময় রক্তের চাহিদার কথা মাথায় রেখে আয়োজিত হয়েছে রক্তদান শিবির। পাশাপাশি শিশু-কিশোরদের জন্য বসে আঁকো প্রতিযোগিতা-সহ নানা সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে এবারের দোল উৎসব আরও প্রাণবন্ত হয়ে উঠেছে।
নবম রাত্রিতে মানুষের ঢল সামাল দিতে আয়োজকদের ব্যস্ত থাকতে হয়েছে। তবে উৎসবের আনন্দে মেতে উঠেছেন সকলেই। স্থানীয়দের কথায়, বছর ঘুরে এই প্রাণের উৎসব
admin